মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে বলেন আমরা লড়াই করছি, আমরা জিতবোই-মির্জা ফখরুল

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৩, ১০:২২ পূর্বাহ্ণ
  • ৩০২ ০৯ বার দেখা হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে বলেন আমরা লড়াই করছি, আমরা জিতবোই-মির্জা ফখরুল

আমরা লড়াই করছি, আমরা জিতবোই-মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ।’ মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত ছাত্রদল নেতাকর্মীদের হাসপাতালে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের তিনি দেখতে যান। হাসপাতালে চিকিৎসক যখন আহত এক ছাত্রদল নেতার বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছিলেন তখন মির্জা ফখরুল বলেন, আমি দেখতে পারি না, মাথা ঘুরে যায়। এসময় তিনি আহত ওই ছাত্রদল নেতার উদ্দেশে বলেন, ‘আমরা লড়াই করছি, আমরা জিতবোই ইনশাআল্লাহ।’ ওই নেতাও এসময় বিএনপি মহাসচিবকে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন।    মির্জা ফখরুল পরে সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী বাহিনী মনে করে হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে উঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।’ ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। হামলায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি করছি এসময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ইফতার করতে যান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তাদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ গুরুতর আহত হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell