সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ঢাবির পাশে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ,আহত ৫

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ৭, ২০২২, ৯:০১ অপরাহ্ণ
  • ২৯৫ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় আহত তৃতীয় লিঙ্গের পাঁচজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

তবে একটি সূত্র দাবি করে, টাকা উত্তোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে এ সংঘর্ষ ঘটে। আহত হলেন- বৃষ্টি (৪০), মুন্নি (৪০), হাবিবা (৩২), লাইজু (২৮) ও কমলা (৩৮)।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, বিকেলে ঢাবি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। প্রাথমিকভাবে আমরা জানতে পারি, তৃতীয় লিঙ্গের হাবিবা ও রুবি গ্রুপের সঙ্গে আগের দ্বন্দ্বের জের ধরে এ সংঘর্ষ ঘটে।

ওসি বলেন, টাকা উত্তোলনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটেছে কিনা বিস্তারিত তদন্ত করে দেখা হবে। এছাড়া একজন ভিকটিমের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে ঘটনাস্থল থেকে একটি সূত্র দাবি করে, তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাদমান সাকিব নামে এক যুবক আহত হয়েছেন। শাহবাগ থানার ওই কর্মকর্তার কাছে আহত যুবকের বিষয়ে আপাতত কোনো তথ্য নেই।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell