বৃহস্পতিবার ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৫৮
শিরোনামঃ
রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত ৭৪ বছর ধরে চলছে শ্রী শ্রী মা বগলা ও শ্রী শ্রী কালীপূজা। পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা।

তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২১, ১২:৩৩ পূর্বাহ্ণ
  • ৪১৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই গ্রেফতার।

 অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ডিএমপির শেরেবাংলা নগর থানার এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এসআইয়ের নাম খায়রুল আলম (৩২)। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন,  বলেন, মঙ্গলবার সকালে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলার পর খায়রুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর গুলশান থানায় করা মামলায় ওই এসআইকে আদালতে পাঠিয়ে পাঁচদিনের রিমান্ড চাওয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়, মাসখানেক আগে এক বন্ধুর বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করতে গিয়ে এসআই খায়রুলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। তার সূত্র ধরে খায়রুল তাকে বিভিন্ন সময় ফোন করে দেখা করতে বলতেন। গত সোমবার সকালে অফিসে যাওয়ার সময় স্কয়ার হাসপাতালের কাছে পান্থপথে খায়রুল ওই তরুণীকে দেখতে পান। বন্ধুর বিরুদ্ধে অভিযোগের মীমাংসা করে দেওয়ার কথা বলে এসআই খায়রুল তাকে মোটরসাইকেলে করে গুলশানের নিকেতনে এক বাসায় নিয়ে যান। ২০ বছর বয়সী ওই তরুণীর অভিযোগ, তিনি বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরে তাকে মোটরসাইকেলে করে পান্থপথে নামিয়ে দেন। ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখান বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell