রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৫
শিরোনামঃ
সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব।

তর্কে জড়িয়ে এসআই মাথা ফাটিয়েছেন আরেক এসআই

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৭, ২০২৪, ৮:২৭ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তর্কে জড়িয়ে এসআই মাথা ফাটিয়েছেন আরেক এসআই

খুলনার কয়রা থানার এক উপ-পরিদর্শকের (এসআই) মাথা ফাটিয়েছেন আরেক এসআই। তর্কে জড়িয়ে মারামারিতে জড়িয়ে পড়েন এসআই মো. মাসুম ও এসআই নিরঞ্জন মণ্ডল।

এ সময় এসআই নিরঞ্জনের আঘাতে মাথা ফেটে যায় এসআই মাসুমের।

 

শুক্রবার (০৭ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার আঁখি হোটেল নামে একটি খাবার হোটেলে এ ঘটনা ঘটে।

আইনের রক্ষক দুই পুলিশ সদস্যের এমন কাণ্ডে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, এসআই মাসুম আঁখি হোটেলে খাবার খেতে বসেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলযোগে এসআই নিরাঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এক পর্যায়ে এসআই নিরাঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে মারধর করতে উদ্যত হন। এতে মাসুমও চেয়ার তুলে এগিয়ে যান। দুজনের মারামারির এক পর্যায়ে মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।

একটি সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্যারেরা এসেছেন। ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে। দুজনই একসাথে থাকেন। হঠাৎ কথা কাটাকাটি একপর্যায়ে এ ঘটনা ঘটে।

এদিকে, আইনজীবী ও সাংবাদিকসহ একাধিক ব্যক্তির সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ রয়েছে এসআই নিরঞ্জনের বিরুদ্ধে। এ বিষয়টি নিয়ে গত মাসে কয়রা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়।

সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মো: সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পাবলিক প্লেসে এ ধরনের ঘটনা দুঃখজনক। উপ-পুলিশ পরিদর্শক নিরঞ্জনকে পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell