মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৭
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন, ঘরবাড়ি নদীতে বিলীন

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৮, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ
  • ২৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন, ঘরবাড়ি নদীতে বিলীন

লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমলেও ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তিস্তাপাড়ের হাজারো মানুষ। এরইমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ২০০ ঘরবাড়ি। গত ২৪ ঘণ্টায় বিলীন হয়েছে ৬৫টি বসতভিটা ও বিভিন্ন স্থাপনা। হুমকির মুখে রয়েছে বিদ্যালয়, মসজিদ ও মাদরাসা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার (বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে)।

হাতীবান্ধা উপজেলার উত্তর ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া। তিনি বলেন, ‘তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ৭০টি ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। অনেক ঘরবাড়ি ভাঙন ঝুঁকিতে রয়েছে।’

চর সিন্দর্না গ্রামের আনোয়ার রহমান বলেন, ‘চোখের সামনে বসতভিটা নদীগর্ভে হারিয়ে গেছে। আমার এখন মাথাগোঁজার মতো জায়গা নেই। সিন্দুর্না ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড বিলীনের পথে।’

হাতীবান্ধা উপজেলায় ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অ্যাডভোকেট মশিউর রহমান বলেন, আমার ইউনিয়নের ছয়টি ওয়ার্ড নদী তীরবর্তী। সব এলাকায় ভাঙন দেখা দিয়েছে। কয়েক দফা পানি বেড়ে অর্ধশত বাড়ি বিলীন হয়েছে।

ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার। তিনি বলেন, আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বরাদ্দ এলে তাদের পুনর্বাসন করা হবে। তিস্তার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell