মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১০
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

থানায় মারধরের অভিযোগ করায় প্রকাশ্যে যুবককে পিটিয়ে হাত ভেঙে দিল

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৩, ২০২৩, ৯:৩৭ অপরাহ্ণ
  • ৩৫২ ০৯ বার দেখা হয়েছে

 

 

থানায় মারধরের অভিযোগ করায় প্রকাশ্যে যুবককে পিটিয়ে হাত ভেঙে দিল

হবিগঞ্জে থানায় মারধরের অভিযোগ করায় প্রকাশ্যে সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুন) দুপুরে জেলা শহরের চৌধুরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাইফুর রহমান শহরের নারিকেলহাঁটা এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. সজিব মিয়া।

তিনি বলেন, ‘একদল যুবক সাইফুর রহমানকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছে। হামলাকারীদের দুজনের পরিচয় মিলেছে বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ’

ঘটনার পর স্থানীয় লোকজন আহত সাইফুর রহমানকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

সাইফুর জানান, পারিবারিক একটি বিরোধের জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামছু মিয়া তাকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সামছু মিয়া ও তার লোকজন শনিবার দুপুরে তার ওপর হামলা করেন। মারধরে তার একটি হাত ভেঙে যায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।

এদিকে হামলার ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এতে দেখা যায়, ব্যস্ত সড়কে লোকজনের সামনেই সাইফুরকে মারধর করে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে কয়েক যুবক।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ঘটনাটি শুনেছি, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell