মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ,ইউপি সদস্যের বিরুদ্ধে

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৭, ২০২৩, ৮:২৭ অপরাহ্ণ
  • ১৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ,ইউপি সদস্যের বিরুদ্ধে

জেলার নলছিটিতে এক দম্পতিকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত স্বামী-স্ত্রীকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা দম্পতি হলেন – নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম (৩৫)। তারা রাজনগর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, অভিযুক্ত হলেন সিদ্ধকাঠি ইউনিয়নের একটি ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম খান।

ঘটনার পর আহত নাসির খান বাদী হয়ে মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুকুরে ময়লা আবর্জনা ফেলানো নিয়ে ছোটভাই জাহাঙ্গীর আলী খানের সঙ্গে ঝগড়া হয় নাসির খানের।

এ ঘটনায় জাহাঙ্গীরের পক্ষ নিয়ে বড় ভাই সেলিম ও তার স্ত্রীকে এলোপাতাড়ি পিটিয়ে হাত ভেঙে দেন ইউপি সদস্য সেলিম খান। তাদের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করেন তিনি।

আহত নাসির খান অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাগল নিয়ে আনন্দবাজার হয়ে বাড়ি ফেরার পথে সেলিম মেম্বার ডেকে নেন আমাকে। এরপর আমার ওপর অতর্কিত হামলা চালান তিনি। এ সময় আমার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করেন সেলিম মেম্বার।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মো. সেলিম খান বলেন, পিটিয়ে আহত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাকে গালি দেওয়ায় দু-একটি পিটান দিয়েছি। তার স্ত্রী আমাকেও ঝাড়ু দিয়ে পিটিয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন, এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell