শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:০৭
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

দিনাজপুরের বীরগঞ্জে সরকারের দেওয়া নিয়মনীতির তোয়াক্কা না করে নির্দিষ্ট সময়ের আগে স্কুল ছুটি

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৬, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

সরকারের দেওয়া নিয়মনীতির তোয়াক্কা না করে নির্দিষ্ট সময়ের আগে স্কুল ছুটি

নিজস্ব প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮৮ নং ঝলঝলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সকাল ৯টায় স্কুল শুরু হয়ে বিকেল ৪টায় ছুটি হওয়ার কথা থাকলেও এক ঘন্টা থেকে আধা ঘণ্টা আগে স্কুল ছুটি হয়ে যায় বলে অভিভাকদের অভিযোগ। জানা যায়, বিদ্যালয়টি বেশির ভাগ সময় দুপুর ৩.০ টা থেকে ৩.৪০ মিনিটের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়। এসব কারণে সন্তানদের শিক্ষা নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানান, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক। ১৫ নভেম্বর সরেজমিনে গিয়ে দেখা যায় দুপুর ৩ টা ৪০ মিনিটে ৮৮ নং , ঝলঝলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই। স্কুলের প্রতিটি রুম তালা বদ্ধ। মাঠে দাঁড়িয়ে আছে শিক্ষিকারা‌। স্কুলের মাঠে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা মাকছুদা পারভিনের সাথে দেখা হলে তিনি জানান, ভাই এইতো এখনে স্কুল ছুটি দিলাম । আর আমাদের ২য় শিফটের স্কুল ছাত্র-ছাত্রীরা থাকতে চাচ্ছে না তাই স্কুল ছুটি দিয়েছি। ৩.৪০মি. সময় স্কুল ছুটি দিতে পারেন কিনা জানতে চাইলে তিনি এর কোনো উত্তর দিতে পারেননি। তবে বিদ্যালয়ের আশপাশের লোকজন নাম না প্রকাশের শর্তে বলেন, ‘মাঝেমধ্যে দুপুর ৩ .১০মি.অথবা ৩.৩০ টার মধ্যে স্কুল ছুটি দিয়ে শিক্ষিকারা বাড়ি চলে যান।’ এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবু কালাম আজাদ বলেন, বিষয়টি আমি এখনে শুনলাম এবং প্রধান শিক্ষিকার সাথে মুঠোফোনে কথা বললাম উনি বলল আমি নির্দিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত ।এরকম কাজ আর হবে না। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার রায় মুঠোফোনে বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দিষ্ট সময়ের আগে ছুটি না দিতে বারবার নিষেধ করা হয়।কেন তারা ওই কাজটি করবে। এ বিষয়ে (ভারপ্রাপ্ত) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাঃ খায়রুন নাহার মুঠোফোনে বলেন, আমি প্রধান শিক্ষিকার সাথে কথা বলে দেখি ‘কেন নিয়ম না মেনে প্রধান শিক্ষক নিজেদের খেয়াল-খুশি মতো স্কুল ছুটি দিচ্ছেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আপনাদের কাছে ফুটেজ থাকলে পাঠিয়ে দিন আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলে দেখি কি করা যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell