রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৯
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

দিনাজপুরে নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত,কিশোরকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৩, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

দিনাজপুরে নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত,কিশোরকে আটক

দিনাজপুরের কাহারোল উপজেলায় নামাজরত কিশোরীকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সাড়ে ৮টায় উপজেলার দ্বিপনগর গ্রামের জুয়েল রানার বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোরী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় আফিফ হোসেন (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার ভাতগাঁ গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ এবং ওই কিশোরীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতেই নামাজ পড়ছিল জুয়েল রানার ১৫ বছর‌ বয়সী মেয়ে। এসময় তার দেয়াল টপকে বাড়িতে ঢুকে নামাজরত অবস্থায় ওই কিশোরীকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় আফিফ হোসেন। কাহারোল থানায় বিষয়টি জানানো হলে তাকে আটক করতে অভিযান শুরু করে পুলিশ। ঘটনার ৪ ঘণ্টার মধ্যে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক রহুল আমিন এ তথ্য নিশ্চিত করে জানান, গুরুতর আহত কিশোরীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এ ঘটনায় আহত কিশোরীর বাবা জুয়েল রানা বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell