বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২২
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

দিনের বেলায় রাজমিস্ত্রি, রাতে হাওরে ডাকাতি গ্রেফতার ৬

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১, ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ
  • ১৪২ ০৯ বার দেখা হয়েছে

 

 

দিনের বেলায় রাজমিস্ত্রি, রাতে হাওরে ডাকাতি গ্রেফতার ৬

কিশোরগঞ্জের ইটনা হাওর থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার এলাংজুরি ইউনিয়নের কুলুরভিটা কাশবন সংলগ্ন হাওর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার এলাংজুরি ইউনিয়নের সেনাকান্দা এলাকার শামছুল মিয়ার ছেলে তাজুল ইসলাম (২৭), একই ইউনিয়নের মার্দাপাড়া এলাকার রমজান আলীর ছেলে পলাশ মিয়া (৩৫), মনসন্তোষ পাড়ার তোতা মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৪৫), মিঠামইন উপজেলার সোনাপুর এলাকার হানিফ মিয়ার ছেলে মো. ইব্রাহিম মিয়া (৩৮), একই উপজেলার অলুয়া এলাকার মৃত তাইজুল ইসলামের ছেলে মো. উজ্জ্বল মিয়া (৪১) ও একই উপজেলার মহিষারকান্দি এলাকার মো. মতিউর রহমানের ছেলে মো. নুরে আলম (৩০)।

এরা দিনের বেলায় রাজমিস্ত্রি, জেলে, মেকানিক ও চায়ের দোকান করেন। রাতে হাওরে ডাকাতি করেন বলে জানান পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাক সরকার জানান, ১৫ আগস্ট রাতে নদীপথে ইঞ্জিনচালিত ট্রলার যোগে ইটনা উপজেলার জয়সিদ্ধি বাজার থেকে চামড়াঘাটে যাওয়ার পথে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে অজ্ঞাতনামা ১০-১৫ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ভয়ে মাঝি ট্রলার থামালে তারা যাত্রীদের কাছ থেকে নগদ এক লাখ ৩৬ হাজার টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল লুঠ করে নিয়া যায়।

বুধবার (৩০ আগস্ট) ইঞ্জিনচালিত ট্রলারের ভুক্তভোগী যাত্রী ইটনা উপজেলার জয়সিন্ধি এলাকার এম এম জালাল উদ্দিনের ছেলে বাদী হয়ে মামলা করেন।

পরে বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে ইটনা উপজেলা এলাংজুরি ইউনিয়নের কুলুরভিটার কাশবন সংলগ্ন হাওর থেকে ছয়ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও লুঠ হওয়া একটি বাটন মোবাইল ও ১১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন, অষ্টগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সামুয়েল সাংমা ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell