শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৬
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

দীর্ঘ ৮ বছর পর অভিনয়ে এটিএম শামসুজ্জামান নাটকটি টেলিভিশনের পর্দায়

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ১, ২০২৩, ৯:৫৫ অপরাহ্ণ
  • ৩০৫ ০৯ বার দেখা হয়েছে

দীর্ঘ ৮ বছর পর অভিনয়ে এটিএম শামসুজ্জামান নাটকটি টেলিভিশনের পর্দায়

নাটকটির শুটিং হয়েছিল ২০১৪ সালে গাজীপুরের পুবাইলের ভাদুন গ্রামে। নাটকে চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান। নানাবিধ জটিলতায় আলোর মুখ দেখতে পারেনি নাটকটি। এরই মধ্যে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন এটিএম শামসুজ্জামান।
নাটকের আরেক অভিনয় শিল্পী আরিফ আল মামুনও প্রয়াত হয়েছেন। তারা দেখে যেতে পারেননি টিভির পর্দায়। তবে দীর্ঘ ৮ বছর পর যেন সেই অপেক্ষার অবসান হলো। এবার টেলিভিশনের পর্দায় আসছে নাটকটি। নাটকটি প্রচার হবে আজ (১ জানুয়ারি) থেকে। ২৬ পর্বের মেগা ধারাবাহিকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সঞ্জয় রাজ ও শামীম আল জাবের। ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—প্রয়াত এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, আহসানুল হক মিনু, শাহেদ শরিফ খান, আহসান হাবীব নাসিম, রুনা খান, মুক্তি, অহনা, সাঈদ বাবু, শেলী আহসান, সায়েকা জামান, শিরিন আলম, সফিক খান দিলু, আশরাফ কবির, প্রয়াত আরিফ আল মামুন, সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ।
ধারাবাহিক সম্পর্কে পরিচালক শামীম আল জাবের বলেন, ‘নানাবিধ জটিলতা কাটিয়ে নাটকটি প্রচার হতে যাচ্ছে। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মাসুদ আলম। সপ্তাহে ৫ দিন রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেল নাইনে প্রচার হবে ‘এবার জমবে খেলা’। নাটকটির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন শিল্পী নকুল কুমার বিশ্বাস।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell