সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দুর্বৃত্তরা দোকান দখলের চেষ্টা ও মা-মেয়েকে পিটিয়ে আহত

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ৮, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ৫৫৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।আদালতে মামলা চলমান থাকার পরও দখলে চেষ্টা দোকানটি রাজশাহীতে আদালতের নির্দেশ অমান্য করে দোকাঘর দখলের চেষ্টা ও মা-মেয়েকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর নিউ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর ছেলে মো. জামাল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।
আহতরা হলেন- রহিমা খাতুন (৬৫) ও রুমা খাতুন (৪৬)। তারা সম্পর্কে মা ও মেয়ে। মামলার বাদী জামাল হোসেন বলেন, নিউমার্কেট এলাকায় জিসান মোবাইলের পাশের এজমালিকীয় সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে শরিকদের মধ্যে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা চলমান অবস্থায় অংশীদার আলমগীর হোসেন (৫০) ও তার দুই ছেলে মো. রায়হানুল ইসলাম ইমন (৩২) এবং তৌহিদুল ইসলাম হৃদয় (২৬) দোকানটি গোপনে রুবেল নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেন।
 সোমবার আলমগীর তার দুই ছেলেসহ বেশ কয়েকজন যুবক নিয়ে দোকানের তালা ভেঙে দখলের চেষ্টা করেন। এ ঘটনার প্রতিবাদ গেলে রহিমা খাতুন, কামাল হোসেন ও বোন রুমা খাতুনকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। তারা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা না করলে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell