মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১৫, ২০২৪, ৮:৩৬ অপরাহ্ণ
  • ১৪৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক

চাঁদপুর শহরের নতুন বাজার খাদ্য গুদাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

আটক তিনজন হলো-শহরের পুরান বাজার রঘুনাথপুর গ্রামের মো. ইউসুফের ছেলে মো. তামিম (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. সেলিমের ছেলে মো. সানজিদ (১৭) ও একই এলাকার জালাল শেখের ছেলে মো. মাঈন উদ্দিন (১৬)।

পুলিশ জানায়, বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে দেশীয় অস্ত্রসহ তিন কিশোরকে আটক করা হয়। আটক তামিমের কাছ থেকে একটি লোহার রামদা’, সানজিদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও মাঈন উদ্দিনের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের গ্যাংয়ের অন্য সদস্যরা পালিয়ে যায়।

তাদের মধ্যে রয়েছে- রঘুনথাপুর এলাকার মো. সাইফুল (১৭), পুরান বাজার পালপাড়া এলাকার মো. মাহি (১৬), রঘুনাথপুর এলাকার মো. রাসেল (১৫), বাগাদী চৌরাস্তা এলাকার  মো. সাকিবুল (১৭), রহমতপুর আবাসিক এলাকার মো. ইয়াছিন (১৭) ও মো. লিজন, বঙ্গবন্ধু সড়ক এলাকার মো. বোরহান (১৬)।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, এ কিশোর গ্যাংয়ের সবার নামে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে থানায় মামলা করা হয়েছে। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell