বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৩
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

দেশের ইতিহাসে প্রথম নারী অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৬, ২০২২, ৯:২২ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।দেশের ইতিহাসে প্রথম নারী অর্থসচিবের দায়িত্ব পেলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ফাতিমা ইয়াসমিন।

বৃহস্পতিবার (১৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

ফাতিমা ইয়াসমিন অর্থ বিভাগের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন। কিছুদিন আগে অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিনকে অর্থসচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। আগামী ১১ জুলাই থেকে অর্থসচিব হিসেবে তার নিয়োগ কার্যকর হবে। ফাতিমা ইয়াসমিন বিসিএস (প্রশাসন) ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা।

অন্যদিকে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শরিফা খান।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে উন্নয়ন অর্থনীতিতেও স্নাতকোত্তর করেছেন তিনি।

এছাড়া ফাতিমা ইয়াসমিন যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell