শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৯
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

দেশের পরিচিত শিল্পী চিশতি বাউলকে নিয়ে বেশ সমালোচনা

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২২, ২০২২, ৮:০০ অপরাহ্ণ
  • ২৩৬ ০৯ বার দেখা হয়েছে

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’তে প্রতিযোগীর ভূমিকায় দেখা যায় দেশের পরিচিত বাউলশিল্পী চিশতি বাউলকে। যা দেখে চমকে উঠেছেন অনেকেই!

তার পারফরম্যান্সের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে রিয়ালিটি শোয়ে পাণ্ডুলিপি রচয়িতা ও মাছরাঙার সহব্যবস্থাপক (প্রগ্রাম ও ক্রিয়েটিভ ইনচার্জ) রুম্মান রশীদ খান বলেন, ‘তার মুখেই শুনেছি, তিনি আগের একটি সিজনেও নাকি এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তবে অডিশনে হাজির হননি। তিনি গুণী একজন শিল্পী। প্রাথমিক অডিশনে ঢাকা জোনের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে তাকে দেখে আমরা ঘাবড়ে গিয়েছিলাম। তার গান বিচার করার মতো কেউ তো নেই। ’

তিনি আরো বলেন, ‘‘কিন্তু চিশতি বাউল নাছোড়বান্দা, প্রতিযোগিতা করবেনই। পরে স্টুডিও রাউন্ডে মূল বিচারকরা পড়ে গেলেন মহা বিপদে, বললেন, ‘আপনার গান আমরা কিভাবে জাজ করব, আমরা তো আপনারই ভক্ত। ’ চিশতি বাউল তখন বললেন, ‘আমার অনেক দিনের শখ..। ’ অবশেষে শফি মণ্ডলসহ অন্য বিচারকরা বললেন, ‘যেহেতু প্রতিযোগিতার নিয়মে বলা নেই কোনো জনপ্রিয় শিল্পী অংশ নিতে পারবেন না, বয়সের সীমাও নেই, তাই তাকে বাদ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। ’ তখন চিশতি বাউল জানান, বিচারকরা যেভাবে জাজ করবেন তিনি সেটাই মেনে নেবেন। ’’

রুম্মান আরো বলেন, ‘তার সম্মানহানি কিংবা তার নাম বিক্রি করে মাছরাঙা কর্তৃপক্ষ কখনো কোনো প্রচার চায় না। এ ধরনের কর্মকাণ্ড সমর্থনও করি না আমরা। ’

বর্তমানে মাছরাঙা টেলিভিশনে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর চলছে। এবারের সিজনে বিচারক হিসেবে আছেন  আরিফ দেওয়ান, বাউল শফি মণ্ডল,চন্দনা মজুমদার ও শাহনাজ বেলী । সারা দেশের ৫০ হাজারের বেশি প্রতিযোগী থেকে থেকে বাছাই করে মূল পর্বে রয়েছেন ১৮ জন শিল্পী। এর মধ্যে ছয়জন করে তিনটি গ্রুপে সাজানো হয়েছে স্টুডিও রাউন্ড। একটি গ্রুপে আছেন চিশতি বাউল।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell