মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৬
শিরোনামঃ
রমজানের শিক্ষা আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার বিকাশ: এসএসসি ৯১ চট্টগ্রাম বিভাগ সংগঠন, সমর্থন ও সমীকরণ—ডোমকলে তৃণমূলের তুরুপের তাস কি কামরুজ্জামান মন্ডল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

দোয়ারার পান্ডারগাঁওয়ে খাসজমি ও রাস্তা দখল করে চলাচলে বাধা প্রদানের অভিযোগ

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১২, ২০২১, ১১:২৫ অপরাহ্ণ
  • ৩৭৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।সেলিম মাহবুব, ছাতকঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুরে সরকারি খাসজমি ও রাস্তা দখল করে গ্রামবাসীর চলাচলে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। এব্যাপারে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নিকট গ্রামবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বাজিতপুর-উমরপুর গ্রামের ২০টি পরিবার দীর্ঘদিন ধরে পান্ডারগাঁও ইউনিয়নের মঙ্গলপুর বাজারে আসা যাওয়া করে থাকে। বাজারে আসা যাওয়া করতে নদী পারাপারের জন্য বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। উত্তর প্রান্তে পান্ডারখাল বাঁধ হতে বাজিতপুর হয়ে নদীর পাড় পর্যন্ত রেকর্ডীয় গোপাট রয়েছে। যা এলজিইডির সরকারি রাস্তা হিসেবে তৈরি হয়ে আছে। গোপাটের মুখ হতে অপরপ্রান্তে পারাপারের জন্য একটি ব্রীজের প্রস্তাব দেওয়া হয়েছে। দক্ষিণ পাড়ের জমিটুকু নদী ভরাট সরকারি খাসজমি। যা ইউনিয়ন ভূমি অফিসের দাগের সাথে সম্পৃক্ত। অভিযোগ রয়েছে, সম্প্রতি স্থানীয়ভাবে প্রভাবশালী পান্ডারগাঁও ইউনিয়নের গাজীনগর গ্রামের আক্তারুজ্জামান কালা মিয়া, ডাউকের কাড়া গ্রামের জমির আলী ও বোরহান উদ্দিন সম্পূর্ণ বেআইনিভাবে সরকারি জমি দখল করে দালান নির্মাণ করেছে। এবং ব্রীজ সংলগ্ন রাস্তায় বাঁশের বেড়া দিয়ে চলাচলে বাঁধা দেওয়া হচ্ছে। খাসজমি দখলের বিষয়ে জানতে চাইলে মঙ্গলপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মহসিন আহমেদ জানান, অভিযোগ সত্য। এখানে খাসজমি দীর্ঘদিন ধরে বেদখল রয়েছে। ২০১৯ সালে অবৈধ দখলদারিত্বের উচ্ছেদের জন্য একটি রিপোর্ট দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে কোনো একশন নেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি সরেজমিনে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell