সোমবার ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩১
শিরোনামঃ
জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত  মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন । 

দৌলতপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে আমৃত্যু কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২২, ৯:০৩ অপরাহ্ণ
  • ১৮৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।শ্বাসরোধ করে হত্যার দায়ে মানিকগঞ্জের দৌলতপুরে স্বামী মিরাজ মিয়াকে (৩৬) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আসামির উপস্থিতিতে বুধবার (২৭ জুলাই) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় দেন।

 

নিহত ফিরোজা আক্তার (২২) মানিকগঞ্জের দৌলতপুরের ভাঙ্গা রামচন্দ্রপুর এলাকায় শামসুল জর্দির মেয়ে। তিনি মিরাজের দ্বিতীয় স্ত্রী ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মিরাজ পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের নাগরপুরের লক্ষ্মীদিয়া এলাকায় বাতেন মাস্টারের ছেলে।

অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৯ মার্চ দিনগত রাতে স্ত্রী ফিরোজা আক্তারকে শ্বাসরোধ করেন স্বামী মিরাজ মিয়া। পরে তিনি রাতেই বাড়ির উঠানে মরদেহ ফেলে এসে স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে শ্বশুর বাড়ির লোকজনকে জানান। এরপর বাড়ির উঠানের লাউ গাছের জাংলার নিচ থেকে ফিরোজার মরদেহ উদ্ধার করে নিহতের পরিবারের লোকজন। এ ঘটনায় পরদিন সকালে নিহতের বাবা শামসুল জর্দি বাদী হয়ে জামাতা মিরাজকে প্রধান আসামি করে তিনজনের নামে দৌলতপুর থানায় মামলা করেন। তৎকালীন দৌলতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আবু তালেব তদন্ত শেষে আসামি মিরাজকে অভিযুক্ত করে ২০১৬ সালের ২৪ এপ্রিল আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। মামলায় ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মিরাজকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মথুরনাথ সরকার এবং আসামী পক্ষের আইনজীবি মো.নজরুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell