রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৪২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত লক্ষ্যে ৮০২ জন নির্বাহী হাকিমদের প্রশিক্ষণ দিবে-নির্বাচন কমিশন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২৩, ২:৩৩ পূর্বাহ্ণ
  • ১৯১ ০৯ বার দেখা হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত লক্ষ্যে ৮০২ জন নির্বাহী হাকিমদের প্রশিক্ষণ দিবে-নির্বাচন কমিশন

আগামী বুধবার (০৬ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। রোববার (০৩ ডিসেম্বর) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, অনলাইনে প্রশিক্ষণ হবে। এতে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের নির্বাহী হাকিমদের ০৬ ডিসেম্বর আর ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী হাকিমদের প্রশিক্ষণ হবে ০৭ ডিসেম্বর। ইতোমধ্যে প্রশিক্ষণার্থীদের এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রত্যেক নির্বাচনি এলাকায় নির্বাহী হাকিমদের নিয়োগ করা হয়েছে। নির্বাহী হাকিমদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে বলা হয়েছে চিঠিতে। আর প্রশিক্ষণটি পরিচালিত হবে নির্বাচন কমিশন সচিবালয়ের সভা কক্ষ থেকে একটি অ্যাপের মাধ্যমে। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ইতোমধ্যে মাঠে নিয়োগ করা হয়েছে ৮০২ জন নির্বাহী হাকিম। এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell