সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৫
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ষকদের ফাঁসি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তিসহ দ্রুত দেশে সংঘঠিত ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে-মধ্যরাতে মিছিল করেন

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৯, ২০২৫, ৩:১১ পূর্বাহ্ণ
  • ১৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

ধর্ষকদের ফাঁসি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্যে শাস্তিসহ দ্রুত দেশে সংঘঠিত ধর্ষণকাণ্ডের বিচার চেয়ে-মধ্যরাতে মিছিল করেন

ঢাকা প্রতিনিধি।।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে বারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা যোগ দেন।  এর আগে সন্ধ্যা ৭ টায় রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে মশাল মিছিল করেছেন।

মূলত মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন ছাত্রীরা।

ধর্ষণের শিকার শিশুটি এ কয়দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পুরাতন ভবনের দ্বিতীয় তলায় পিআইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল। পরে শিশুটিকে আশংকাজনক অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

এদিকে নির্যাতিত সেই শিশুর মায়ের সঙ্গে ফোনকলে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওই শিশুর বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (৮ মার্চ) ওই শিশুর মায়ের সঙ্গে কথা বলে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এ সময় শিশুটির মাকে ন্যায়বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছেন, তারা সবাই ওই শিশুর পাশে থাকবেন।

পুলিশ জানিয়েছে, শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। শনিবার (০৮ মার্চ) সদর থানায় মামলাটি দায়ের করেছেন শিশুটির মা। মামলায় আসামি করা হয়েছে শিশুটির বোনের স্বামী সজীব শেখ (১৯), সজীব শেখের ছোট ভাই রাতুল শেখ (১৭), সজিবের মা জাহেদা বেগম (৪০) ও বাবা হিটু শেখকে (৪৭)। এরা চারজনই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell