সোমবার ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:০৩
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের আস্থা ও সমর্থন নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চাই-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ জানান-(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৬, ২০২৫, ৭:৩৪ পূর্বাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ জানান-(ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঢাকা প্রতিনিধি-

শনিবার (১৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে ‘হেল্প’ (হ্যারেজমেন্ট অ্যালিমিনেশন লিটারেসিন প্রোগ্রাম) নামে গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি দুটি শব্দ খুব অপছন্দ করি। আমি অনুরোধ করব এই দুটি শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা এবার বলি। সেটা হলো ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ। আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনারা নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন।

তিনি বলেন, আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এ ধরনের শব্দ নেই। মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। তাই যে শব্দগুলা শুনতে খারাপ লাগে আমরা না বলি।

গুলি করে ছিনতাইয়ের একটি ঘটনা এক টেলিভিশন চ্যানেলে বার বার দেখানো হচ্ছিল জানিয়ে ডিএমপির পুলিশ প্রধান বলেন, এসবি থেকে রিপোর্ট করছিল, কতবার দেখানো হয়েছে। আমি ওইদিন রিক্যুয়েস্ট করেছি প্রেসকে যে, প্লিজ এ ধরনের ঘটনা, যেগুলো মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে তা দেখাবেন না। আপনারা পেশাগতভাবে এটা প্লিজ দেখবেন। এমন কোনো সিন/অবসিন বিষয় যদি বারবার না দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। অপরাধের ক্ষেত্রে শ্যুটিং হয়ে ছিনতাই হয়েছে, এটা যদি বার বার দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অব ইনসিকিউরিটি ডেভেলপ করে। তাহলে বোধহয় আর এ শহরে বসবাস করা গেলো না। কিন্তু এই যে ঘটনা, এটা তো খুবই কম। শ্যুটিং ইনসিডেন্টের ঘটনা খুবই কম।

ছিনতাইয়ের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রোজা শুরুর পর থেকে আমার জানামতে ছিনতাই খুবই কম। একটি রিপোর্ট এসেছে আমাদের কাছে। একজন কল সেন্টারের মহিলা কর্মী, উনি যাচ্ছিলেন, তার ব্যাগটা এক হোন্ডাচালক টান দিয়ে নিয়ে গেছে। তার একটা মোবাইল ছিল, তা নিয়ে গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনা ইনশাআল্লাহ নাই। বাকি আমাদের টার্গেট যাতে ঈদ পর্যন্ত ভালো থাকতে পারি।

অনুষ্ঠানে জানানো হয় হেল্প অ্যাপের মাধ্যমে ঢাকা মহানগরীর গণপরিবহনে কোনো নারী সহিংসতার শিকার হলে তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, জরুরি সেবা নিতে পারবেন এবং ঘটনাটি রিপোর্ট করতে পারবেন।

উরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যেগে ‘পাইলট প্রকল্প’ হিসেবে ঢাকার বসিলা থেকে সায়েদাবাদ সড়কে প্রাথমিকভাবে এটা বাস্তবায়ন হবে।মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সায়েদাবাদ পর্যন্ত চলা বাসে কিউআর কোড স্থাপন ও এই অঞ্চলে অবস্থানরত স্বেচ্ছাসেবীদের সহায়তায় সহিংসতার শিকার নারীরা এই সেবা নিতে পারবেন।

গণপরিবহনে হেল্প অ্যাপে পাওয়া অভিযোগকে প্রাথমিক অভিযোগ বা এফআইআর হিসেবে ধরে পুলিশ কাজ করবে বলে জানান ডিএমপি কমিশনার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell