রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০১
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

ধর্ষন মামলায় ফেঁসে গেলেন খোরশেদ -পিবি আই তদন্তে সত্যতা।

nagarsangbad24
  • প্রকাশিত: নভেম্বর, ১০, ২০২১, ২:১৩ পূর্বাহ্ণ
  • ৩৪৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।ধর্ষন মামলায় ফেঁসে গেলেন খোরশেদ -পিবি আই তদন্তে সত্যতা।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের এসআই তৌহিদুল ইসলাম। অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এই মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। তদন্তে অভিযোগের সত্যতা তারা পেয়েছেন। আগামী মঙ্গলবার এই মামলার শুনানির তারিখ রয়েছে।

গত ২৫ আগস্ট এক নারী ব্যবসায়ী নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৬ মে ওই নারী নিজে বাদী হয়ে নাসিক কাউন্সিলর খোরশেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় নিজেকে খোরশেদের বিবাহিত স্ত্রী দাবি করে ওই নারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও’তে তার বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা কাহিনী সাজিয়ে কুৎসা রটানোর অভিযোগ আনেন।

খোরশেদ ছাড়াও ফতুল্লা থানার সস্তাপুর এলাকার ফেরদৌসী আক্তার রেহানা নামে এক নারীকেও আসামি করা হয়। এই মামলায় জামিনে রয়েছেন খোরশেদ। উল্লেখ্য, কাউন্সিলর খোরশেদ পূর্বেই বিবাহিত। তার সন্তানও রয়েছে। করোনার সংকটকালীন সময়ে মৃতদেহ সৎকারসহ নানা কার্যক্রম পরিচালনা করে ব্যাপক আলোচিত হন নাসিক কাউন্সিলর খোরশেদ

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell