সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২১
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

ধামরাইয়ে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
  • ১৬৮ ০৯ বার দেখা হয়েছে

ঢাকার ধামরাইয়ের একটি বাড়ি থেকে দুই সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনজনেরই মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করছে পুলিশ।

সোমবার (২ জুন) বিকেল তিনটার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের রক্ষিত গ্রামের মৃত রাজা মিয়ার স্ত্রী নার্গিস (৪৫), তার বড় ছেলে শামীম (১৮) ও ছোট ছেলে সোলাইমান (৭)। তবে তারা কি কারণে মারা যেতে পারে তার কোনো উত্তর মেলেনি।  

স্থানীয় হাবিবুর রহমান বলেন, সকাল থেকে মা নার্গিসের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে মেয়ে। যোগাযোগ করতে না পারায় স্বামীর বাড়ি থেকে মায়ের খোঁজে বাবার বাড়ি চলে আসেন তিনি। বাড়িতে এসে ঘরে প্রবেশ করে দেখেন তার দুই ভাইসহ মায়ের মরদেহ বিছানায় পড়ে আছে। এ ঘটনায় তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মেয়েকে ঘর থেকে বের করে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শুরু করেন।  

তিনি আরও বলেন, নিহত নার্গিসের স্বামী রাজা মিয়া এক থেকে দেড় বছর আগে স্ট্রোক করে মারা যান। তাদের একটি ডেকোরেটরের ব্যবসা ছিল। অভাব অনাটনে সেই ব্যবসাও বিক্রি করে দেন নার্গিস। এর পর থেকে বড় ছেলে শামীম টুকটাক ডেকোরেশনের কাজ করতেন। রাজা মিয়ার মৃত্যুর পর তারা অনেক অভাবগ্রস্ত হয়ে পড়েন। তাদের শরীরে কোন আঘাতের চিহ্ন কিংবা বিষ খেয়ে আত্মহত্যা করেছে কিনা এমন কোন তথ্য পাওয়া যায় নাই। এমনকি ঘরের কোন মালামাল চুরিও হয় নি বলে আমরা জানতে পেরেছি। তাদের কোন শত্রু আছে কিনা সেটাও কেউ বলতে পারছে না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। প্রাথমিক সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। তাদের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell