শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:২৫
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

নতুন পরিসরে বাবার স্কুলের হাল ধরলেন মেয়ে স্বাগতা

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৪, ২০২৪, ১১:০২ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

নতুন পরিসরে বাবার স্কুলের হাল ধরলেন মেয়ে স্বাগতা

বাবার স্কুলের হাল ধরছেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জিনাত শানু স্বাগতা। তার বাবা সংগীতজ্ঞ খোদা বক্স সানু ১৯৮৬ সাল থেকে আনন্দম সংগীতাঙ্গন নামের স্কুলটি চালিয়ে আসছিলেন। বাবার প্রয়াণের পর নতুন পরিসরে স্কুলটি শুরু করছেন স্বাগতারা। গানের পাশাপাশি যুক্ত করছেন নতুন কয়েকটি বিভাগ।

২০১৪ সাল পর্যন্ত রাজধানীর সিদ্ধেশ্বরীতে আনন্দম সংগীতাঙ্গন চালিয়েছেন খোদা বক্স সানু। ওই বছরের ১৭ অক্টোবর তিনি মারা যান। তারপর স্কুলের হাল ধরেন তার ছোট মেয়ে কণ্ঠশিল্পী সভ্যতা। করোনার সময় অনলাইলে চালানো হতো স্কুলের কার্যক্রম। শিগগিরই স্থায়ী ক্যাম্পাসে চলে যাচ্ছে গানের স্কুলটি। স্বাগতা বলেন, ‘স্কুলটা আমার ছোট বোন চালাতো। আমি আর আমার ভাই মাঝে মধ্যে ক্লাস নিতাম। এখন বড় পরিসরে শুরু করতে যাচ্ছি। জানুয়ারি মাসে নতুন পরিসরে ক্লাস শুরু হবে।’

স্বাগতা জানালেন স্কুলের নাম ও ধাম দুইই বদলে যাচ্ছে। সিদ্ধেশরীর স্কুলটি চলে যাচ্ছ বারিধারার জে ব্লকে তার স্থায়ী ক্যাম্পাসে। আনন্দম সংগীতাঙ্গন থেকে স্কুলটির নাম হয়ে যাচ্ছে আনন্দম ফাউন্ডেশন। নতুন বছর, নতুন ক্যাম্পাস ও নতুন নামের স্কুলটিতে গানের পাশাপাশি শেখানো হবে সুরবাদ্যযন্ত্র, চলচ্চিত্র, অভিনয়, নাচ ও যোগব্যায়াম। বিষয়গুলোয় দক্ষ শিক্ষকদের পাশাপাশি স্বাগতাও সেখানে গান শেখাবেন।

গান শেখানোর পাশাপাশি আবারও অভিনয়ে ফিরছেন বলে জানালেন স্বাগতা। নতুন একটি সিনেমায় কাজ শুরু করার প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি। অভিনয়ের শুরুর দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করেছি। হঠাৎ করে বিরতি না নিলে আজ হয়তো অন্য কোথাও থাকতাম। মান্না ভাই আমাকে খুব করে বলেছিলেন, তুই লেগে থাক।’

স্বাগতাকে সর্বশেষ দেখা গেছে ‘দেয়ালের দেশ’ সিনেমায়। ছবিটি মুক্তি পায় চলতি বছরের ঈদুল ফিতরে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell