বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২১
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
  • ১৮৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।রংপুরে নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার রংপুরের কাউনিয়ায় শোবার ঘর থেকে নববধূর গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মোশাররফ হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা উপজেলার তালুক উপাশু গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোশাররফ ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। এর আগে সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাউনিয়া উপজেলার মীরবাগ ধর্মেশ্বর গ্রামে বাবার বাড়ি থেকে শারমিন আক্তার (১৮) নামে ওই নববধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মঙ্গলবার দুপুরে মোশাররাফ হোসেনের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা করেন শারমিনের বাবা মহসিন আলী। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, প্রায় সাড়ে তিন মাস আগে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর মেয়েটিকে তার স্বামী প্রকাশ্য ও মোবাইলে মানসিকভাবে নির্যাতন করতো। এমনকি মেয়েটিকে তালাক দেয়ারও হুমকি দেয় মোশাররফ। এতে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে কয়েকদির আগে বাবার বাড়িতে চলে আসে শারমিন। সেখানেও মোশাররফ মোবাইলে গালাগালি ও হুমকি দিত। এক পর্যায়ে মোশাররফ তার স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা দেয়। শারমিনের মোবাইলের কল রেকর্ড শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, সে তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে মেয়েটির বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে মোশাররফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell