বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৪৩
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

নাগরিক পার্টি (এনসিপি) পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না-বিকল্প প্রতীকের অপশন দিলো ইসি।

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৩, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ণ
  • ৮২ ০৯ বার দেখা হয়েছে

নাগরিক পার্টি (এনসিপি) পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না-বিকল্প প্রতীকের অপশন দিলো ইসি।

ঢাকা প্রতিনিধি।।

নিবন্ধনের জন্য আবেদনকারী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না নির্বাচন কমিশন (ইসি) দলটিকে আগামী ৭ অক্টোবরের মধ্যে শাপলা প্রতীকের বিকল্প হিসেবে খাট, থালা, বেগুন, বালতিসহ মোট ৫০টি প্রতীক থেকে যে কোনো একটি বেছে নিতে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। নির্বাচন কমিশন সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মো. রফিকুল ইসলাম এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, এনসিপি নিবন্ধনের জন্য আবেদন করে প্রথমে পছন্দের প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল ফোন উল্লেখ করেছিল। পরে তারা তা সংশোধন করে শাপলা, লাল শাপলা বা সাদা শাপলা চেয়ে আবেদন করে। তবে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯(১) অনুযায়ী প্রার্থীর প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত নেই। এ কারণে ইসি তাদের আবেদনটি বাতিল করে। এনসিপিকে যে ৫০টি প্রতীক থেকে মার্কা পছন্দ করতে বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো: আলমিরা, খাট, উটপাখি, ঘুড়ি, চশমা, দালান, বেগুন, চার্জার লাইট, জগ, টিউবওয়েল, টেবিল, ফ্রিজ, বক, মোরগ, কলম, বাঁশি, লাউ, চিংড়ি, থালা, বালতি, মোবাইল ফোন, শঙ্খ, হাঁস ও হেলিকপ্টার। নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় পরবর্তী পদক্ষেপ হিসেবে এনসিপি-কে বরাদ্দ হয়নি এমন একটি প্রতীক লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell