সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩৮
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নারায়ণগঞ্জের ফতুল্লা বি এন পির মশাল মিছিল কাভার্ডভ্যানে আগুন

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ২, ২০২৩, ১:৫৭ পূর্বাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লা বি এন পির মশাল মিছিল কাভার্ডভ্যানে আগুন

ফতুল্লা প্রতিনিধি।।

নারায়ণগঞ্জের ফতুল্লায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে ফতুল্লার পঞ্চবটী মুক্তারপুর সড়কে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির নেতাকর্মীরা দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। পরে চালক দ্রুতগতিতে গাড়িটি চালিয়ে মুন্সিগঞ্জের দিকে চলে যান। এ ঘটনায় ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে আতংক ছড়িয়ে পড়লে দীর্ঘসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যানচলাচল স্বাভাবিক করে। স্থানীয়রা জানান, রাতে বিসিক সড়কে শতাধিক নেতাকর্মী নিয়ে মশাল মিছিল বের করে থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মিছিলের নেতৃত্ব দেন থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদ। মিছিল থেকে হরতালের সমর্থনে স্লোগান দিয়ে তারা একটি তেলবাহী ট্রাক ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ গিয়ে রাসেল মাহমুদকে আটক করে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, দুর্বৃত্তরা যে গাড়িটিতে আগুন দিয়েছে সেটি পুলিশ গিয়ে খুঁজে পায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি। যারা নাশকতা চালিয়েছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। একজনকে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell