শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১২
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জে আল-হেরা জেনারেল হাসপাতালে টনসিলের অপারেশনের পর শিশু মৃত্যু,স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা-ডাক্তার বলেন তরল খাবারের সঙ্গে কেক খাওয়ার কারনে মৃত্যু।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৪, ১:৩১ পূর্বাহ্ণ
  • ৪৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জে আল-হেরা জেনারেল হাসপাতালে টনসিলের অপারেশনের পর শিশু মৃত্যু,স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসা-ডাক্তার বলেন তরল খাবারের সঙ্গে কেক খাওয়ার কারনে মৃত্যু।

হাসপাতাল প্রতিনিধি।।

রোববার (১০ মার্চ) সকালে শহরের খানপুর এলাকায় ওই হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সদর উপজেলার বক্তাবলীর মধ্যনগর এলাকার রমজান আলীর ছেলে।

এর আগে শনিবার (৯ মার্চ) খানপুর এলাকায় আল-হেরা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় মোস্তাকিমকে। সেখানে তার টনসিল অপারেশন করা হয়। রোববার সকালে এসে তার মরদেহ অপারেশন কক্ষে (ওটি) দেখতে পায় পরিবার।

নিহতের বাবা রমজান আলী বলেন, ‘বাচ্চার টনসিলের অপারেশন করেছে চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। রাতে অপারেশন হলেও সকালে আমরা হাসপাতালে এসে ওটি রুমে দেখি ছেলেকে রাখা। তখনো তার জ্ঞান ফেরেনি। তবে সে কোনো সাড়াশব্দ করছিল না। এসময় হাসপাতালে কোনো চিকিৎসক, নার্সকে আমরা খুঁজে পাইনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় আমার ছেলের মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।’

তবে হাসপাতালের মালিকপক্ষের কবির নামের একজন বলেন, ‘স্বজনদের ভুলের কারণে রোগীর মৃত্যু হয়েছে। যেহেতু এটা টনসিলের অপারেশন ছিল, তাই রোগীর স্বজনদের বলা হয়েছিল, তরল খাবার ছাড়া অন্য কোনো খাবার যেন না দেয়। স্বজনরা সকালে তরল খাবারের সঙ্গে কেক খাওয়ায়। যে কারণে শিশুটির শ্বাসনালির কোনো এক জায়গায় খাবার আটকে যায় এবং দম বন্ধ হয়ে মারা যায়।’

 

 

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মৃধা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell