শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৪৫
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক সোনালী আক্তার কে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটুকে গ্রেফতার-পুলিশের মতোই সাংবাদিকরাও র্টাগেট।সহিংসকারীদের,মোহাম্মদ হারুন অর রশীদ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৭, ২০২৪, ৭:৫৬ পূর্বাহ্ণ
  • ২১৪ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক সোনালী আক্তার কে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম টিটুকে গ্রেফতার-পুলিশের মতোই সাংবাদিকরাও র্টাগেট।সহিংসকারীদের,মোহাম্মদ হারুন অর রশীদ।

 

পুলিশের মতোই সাংবাদিকরাও র্টাগেট।সহিংসকারীদের,মোহাম্মদ হারুন অর রশীদ।ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় কোটা সংস্কার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় সোনালী আক্তার নামে এক সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগে শহিদুল ইসলাম টিটু নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। গ্রেফতার টিটু ফতুল্লা থানা বিএনপির সভাপতি।

এর আগে গত শনিবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সংবাদ সংগ্রহের সময় মারধর ও যৌন হয়রানির শিকার হন এই সাংবাদিক।

বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ তার। দুর্বৃত্তরা ম্যাচলাইট জ্বালিয়ে সোনালীর গাল আগুনে ঝলসে দেয়। সোনালী নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালের সংবাদকর্মী।

হারুন অর রশীদ বলেন, পেশাগত দায়িত্ব পালনে গিয়ে যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নারী সাংবাদিক সোনালী।

নারী সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে আমরা দ্রুত জড়িতদের শনাক্ত করি। এই ঘটনায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি টিটুকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া টিটুর দুই সহযোগির নাম পাওয়া গেছে। তারা হলেন- ফতুল্লা থানার বিএনপি নেতা ইকবাল ও মামুন মাহমুদ। তাদেরও গ্রেফতার করা হবে। যদিও ঘটনাস্থল আমাদের এলাকার মধ্যে না। তবে ভুক্তভোগী একজন নারী সাংবাদিক, বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা গুরুত্বসহকারে নিয়ে কাজ করেছি।

হারুন অর রশীদ আরও বলেন, আমরা মনে করি বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মানবিক। একজন সাংবাদিক তার দায়িত্ব পালনে গিয়ে তাকে এভাবে পাশবিক নির্যাতন করা ঠিক হয়নি। টিটুকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

সহিংসতাকারীরা সাংবাদিকদের টার্গেট করার পেছনে কারণ সম্পর্কে জানতে চাইলে হারুন বলেন, পুলিশের মতোই সাংবাদিকরাও তাদের র্টাগেট। কারণ পুলিশ আর সাংবাদিকরা যদি না থাকে তাহলে তাদের কাছে অত্যন্ত সহজ রাষ্ট্রীয় কাঠামো ভেঙে ক্ষমতায় আসা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell