বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫৮
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জে ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল

nagarsangbad24
  • প্রকাশিত: জানুয়ারি, ২৬, ২০২৫, ১০:০২ অপরাহ্ণ
  • ১৬৫ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

নারায়ণগঞ্জে ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ও মহানগর ছাত্রদল

নারায়ণগঞ্জ শহর প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ, সরকারি মহিলা কলেজসহ গুরুত্বপূর্ণ স্থানে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের নামে ছাত্রলীগের পোস্টারিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদলের সাবেক । রবিবার (২৬ জানুয়ারি) বিকালে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে চাষাঢ়া রেলস্টেশন থেকে মিছিলটি শুরু হয়। মিছিল শেষে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা পোস্টার লাগানোর ঘটনায় জড়িতদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেফতার করার দাবি জানিয়ে কদম রসুল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিফাত বলেন, “ডিসি, এসপিকে স্পষ্টভাবে বলতে চাই, জড়িতদের গ্রেফতার করা না হলে আপনাদের অফিস ঘেরাও করা হবে।”

 

জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান দোলন অভিযোগ করেন, “ছাত্রলীগ সবসময় চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত। অয়ন ওসমানের অনুসারীরা তাকে খুশি করতে পোস্টার লাগিয়েছে, যা আমরা মেনে নেব না।” বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাকিব মোহাম্মদ রাইয়ান বলেন, “ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের জন্য আমরা ঠিকমতো চলাফেরা করতে পারিনি। যারা এই পোস্টার লাগিয়েছে, তাদের আমরা দেখলে শহর থেকে বিতাড়িত করবো।” তিনি আরও প্রশ্ন তোলেন, “ছাত্রলীগ এমন একটি সংগঠন যারা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ফেলেছে। এই সংগঠনের পোস্টার লাগানোর অনুমতি কারা দিচ্ছে?” সমাবেশে আরও বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, এনায়েত নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জুম্মন আহমেদ ইমন, এবং ছাত্রদলের নেত্রী কাজী কর্ণিয়া।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell