মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩৬
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়ণগঞ্জ ডিসি অফিসের গেইটের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১, ২০২৪, ২:২৯ পূর্বাহ্ণ
  • ১৮৬ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ ডিসি অফিসের গেইটের সামনে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙে দেন।

একই সময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়। বিষয়টি স্বীকার করেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।

এ বিষয়ে আনিসুল ইসলাম সানি বলেন, সারাদেশেই শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে ছাত্রজনতা বিভিন্ন স্থানে ভাস্কর্য ভেঙে দিয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ঢেকে রাখা হয়েছিল। আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এ ভাস্কর্য অপসারণ করার আলটিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করেনি। সে কারণে আজ আমাদের নেতাকর্মীরা ভাস্কর্য ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও তারা সেটি করেননি। আজ ভাস্কর্য ভাঙার পাশাপাশি শেখ মুজিবের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যালয় নয়, আরও কয়েকটি জায়গায় এখনো মূর্তি আছে, সেগুলোও আমরা ভেঙে ফেলবো।

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell