মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলায় নির্মাণাধীন ভবনের ৪ তলায় কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২৬, ২০২৩, ৪:১৮ পূর্বাহ্ণ
  • ২৭৯ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ ফতুল্লা পাগলায় নির্মাণাধীন ভবনের ৪ তলায় কাজ করার সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু মো. ইব্রাহীম হাওলাদার (৩০) নামের এক শ্রমিক

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত ব্যক্তির ভাই খোকন হাওলাদার জানান, তার ভাই পেশায় রডমিস্ত্রির কাজ করতেন। দুপুরে দিকে পাগলা রসুলপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইব্রাহীম হাওলাদার বরিশালের মুলাদী থানার রামারপুর গ্রামের মকবুল হাওলাদারের সন্তান। বর্তমানে রাজধানীর জুরাইন কমিশনার মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell