শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৫
শিরোনামঃ
রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

নারায়ণগঞ্জ শহরের গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ভুয়া ডাক্তার গ্রেফতার ১ বছর কারাদন্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১২, ২০২৩, ২:৫৪ পূর্বাহ্ণ
  • ২৬০ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ শহরের গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ভুয়া ডাক্তার গ্রেফতার ১ বছর কারাদন্ড

গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কে ৫০ হাজার টাকা জরিমানা

 

কোনো সনদ না থাকলেও নিজেকে পরিচয় দিতেন একজন এমবিবিএস ডাক্তার। সেই সঙ্গে নিয় কে মিত (মা ও শিশু, চর্ম ও যৌন) রোগীও দেখতেন। লিখে দিতেন ব্যবস্থাপত্র। অবশেষে তিনি ধরা পড়েছেন। রোগীদের সঙ্গে প্রতারণা করায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নারায়ণগঞ্জ শহরের গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালিয়ে মো. সাইদুল ইসলাম শাহীন নামের ওই ভুয়া চিকিৎসককে এ সাজা দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়

আদালত সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা ছদ্মবেশে গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশনে মো. সাইদুল ইসলাম শাহীনের কাছে চিকিৎসা নিতে যান। তিনি গত কয়েকমাস ধরে চিকিৎসা নিতে থাকেন। একইসঙ্গে তাকে পর্যবেক্ষণে রাখেন। সবশেষ আজ তাকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারেন তিনি একজন ভুয়া চিকিৎসক।

 

পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে গ্রিন লাইফ ডায়াগনস্টিক অ্যন্ড কনসালটেশনকে ৫০ হাজার জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানমের পক্ষে প্রসিকিউশন ডা. একেএম মেহেদী হাসান বলেন, দণ্ডপ্রাপ্ত মো. সাইদুল ইসলাম শাহীন নিজের অপরাধ স্বীকার করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে চিকিৎসক নিয়োগে কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রিন লাইফ ডায়াগনস্টিকের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell