শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:২৭
শিরোনামঃ
হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার, মিশনপাড়া এলাকায় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ৩, ২০২৩, ১২:৩৬ পূর্বাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার, মিশনপাড়া এলাকায় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে মশাল মিছিল

 

বিএনপির ডাকা অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরে মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডনচেম্বার এলাকায় এ মশাল মিছিল করে। মিছিলে ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন জনি প্রমুখ। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ডনচেম্বার মোড় থেকে মশাল হাতে একদল নেতাকর্মী অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে বিক্ষোভ করে। মিছিলটি শহরের মিশনপাড়া মোড়ে গিয়ে সড়কে আগুন ধরিয়ে দেয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মশালগুলো সড়কে নিক্ষেপ করে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এসময় ডনচেম্বার ও মিশনপাড়ায় ফার্নিচার মার্কেটে আতঙ্ক দেখা দেয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছি। কোনো অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, এ ধরনের কোনো তথ্য জানা নেই। জনগনের জান মাল রক্ষায় আমরা প্রস্তুত রয়েছি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell