মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা থেকে মেয়েশিশু অপহরণ কুমিল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব-গ্রেফতার ২

nagarsangbad24
  • প্রকাশিত: অক্টোবর, ৮, ২০২৪, ২:৩০ পূর্বাহ্ণ
  • ২৩০ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা থেকে মেয়েশিশু অপহরণ কুমিল্লা থেকে উদ্ধার করে র‌্যাব-গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।

সোমবার (৭ অক্টোবর) রাতে র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।এরআগে রোববার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে অপহৃত হয় ওই শিশু।

গ্রেফতাররা হলেন নাসিক ৭ নম্বর ওয়ার্ডের মৃত কামাল হোসেনের ছেলে মাহবুব আলম পারভেজ (৪৬) এবং কুমিল্লার কোতোয়ালির মুরাদপুর এলাকার সাইদ আহমেদের ছেলে শাকিল আহমেদ রুবেল (৪৩)

সোমবার ভোরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকা থেকে মাহবুব আলম পারভেজকে এবং সকালে কুমিল্লার কোতোয়ালির কান্দিরপাড়া এলাকা থেকে শাকিল আহমেদ রুবেলকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেফতার পারভেজ ও শিশুর মা পরস্পর দূর সম্পর্কের খালাতো ভাই-বোন। তারা উভয়ে একই এলাকার বাসিন্দা। সম্প্রতি ওই শিশুর মায়ের সঙ্গে তার স্বামীর সম্পর্কের অবনতি হওয়ায় তার দুই সন্তানকে নিয়ে তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। এ সুযোগে পারভেজ ভিকটিমের মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। এতেই ক্ষিপ্ত হন ওই অপহরণকারী। রোববার ভোর সাড়ে ৫টায় পারভেজ এবং শাকিল আহমেদ রুবেল ওই শিশুকে অপহরণ করেন। পরবর্তী সময়ে শিশুটিকে কুমিল্লায় পাঠিয়ে দেন তারা।এ ঘটনার পর ভিকটিমের মা এবং বাবা র‌্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অভিযোগ করেন। পরে র‌্যাব অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার ও শিশুটিকে উদ্ধার করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell