রবিবার ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৭
শিরোনামঃ
ঢাকা, কেরানীগঞ্জ বামনসুর দেওয়ান বাড়ীতে *আজ থেকে উদযাপন হচ্ছে ৩ দিন ব্যাপী পবিত্র ওরশ মোবারক*সবান্ধবে আমন্ত্রিত -বিনয়াবনত, আরিফ দেওয়ান। মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির আগে প্রধানমন্ত্রী উপস্থিত হন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান, একসঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।-রাষ্ট্রপতি তার পদে আর থাকছেন না মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে  চৌহালীতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা  গোয়ালবাটী নাট মন্দির উন্নয়ন সমিতি-র উদ্যোগে অন্নভোগ বিতরণে জনসমুদ্র — ভক্তির আবেশে মুখরিত গোয়ালবাটী গ্রাম নিম্নআয়ের মানুষের পাশে মানবিক সহায়তার হাত বাড়ালেন জসিম উদ্দিন মিলকী “পরবাসী”সিনেমা রিলিজ হল কলকাতায় দুই বাংলার কাহিনী অবলম্বনে মহান একুশ প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বামী বিবেকানন্দের কলকাতা প্রত্যাবর্তন দিবস এবং ১২৯ তম বার্ষিক উৎসব পালিত অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান। স্কটিশ চার্চ কলেজের অধ্যক্ষা ড. মধুমঞ্জরি মণ্ডল এ.সি.ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে”ত্রিপল মার্ডার” একই পরিবারে ২ নারী ও ১ শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার-হত্যাকারী নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করে আদালতে প্রেরন,৫দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেন আদালত

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৩, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
  • ২৩৭ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে”ত্রিপল মার্ডার” একই পরিবারে ২ নারী ও ১ শিশুর খণ্ডিত বস্তাবন্দি মরদেহ উদ্ধার-হত্যাকারী নিহত লামিয়ার স্বামী ইয়াসিনকে গ্রেফতার করে আদালতে প্রেরন,৫দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেন আদালত

ঢাকা প্রতিনিধি।।

মামলার আসামিরা হলেন নিহত লামিয়ার স্বামী ইয়াসিন (২৪), তার শ্বশুর মো. দুলাল (৫০) এবং তার ননদ মোছা. শিমু (২৭)। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

বিষয়টি নগর সংবাদ কে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

এদিকে এ মামলায় গ্রেফতার ইয়াসিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে শুক্রবার (১১ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় নিহত লামিয়ার বোন মুনমুন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইয়াসিনের সঙ্গে পাঁচ বছর আগে লামিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই লামিয়ার শ্বশুর ও ননদ প্রায় সময় তাকে মারধর করতেন। তাদের আব্দুল্লাহ নামের চার বছর বয়সী এক সন্তান ছিল। ইয়াসিন মাদকাসক্ত। বিয়ের পর থেকে স্ত্রী-সন্তানের কোনো ভরণপোষণ দিতেন না। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ও মারামারি হতো। এ কারণে লামিয়া তার ছেলে আব্দুল্লাহ (৪) ও বড় বোন স্বপ্নাকে (৩৫) নিয়ে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকায় মোক্তার হোসেনের বাড়িতে আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন।

এজাহারে আরও বলা হয়, নিহত লামিয়া সিদ্ধিরগঞ্জ পুল এলাকার মুজিব ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ইয়াসিন প্রায় সময় লামিয়ার ভাড়া বাড়িতে গিয়ে টাকা দাবি করতেন। টাকা না দিলে শারীরিক নির্যাতনসহ খুন করার হুমকি দিতেন ইয়াসিন।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে মুনমুন ও তার স্বামী লামিয়াদের ভাড়াটিয়া বাসায় যান। তাদের বাসা থেকে আসার পর থেকে লামিয়ার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তাদের খোঁজ নেওয়ার জন্য সেই বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাদের। পরে শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে লামিয়াদের ভাড়া বাড়ির সামনে রাস্তার পাশ থেকে অর্ধগলিত মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, হত্যার ঘটনায় আসামি ইয়াসিনকে আদালতে পাঠানো হয়েছিল। আদালত থেকে রিমান্ড মঞ্জুর হওয়ায় তাকে থানায় আনা হয়েছে।

আসামি হত্যার স্বীকারোক্তি দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। তবে, অন্য দুই আসামি এই হত্যার সঙ্গে জড়িত না বলে ইয়াসিন আমাদেরকে বলে আসছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি।

প্রসঙ্গত, শুক্রবার মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে দুই মেয়ে স্বপ্না আক্তার (৩৫) ও তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিবের (৩) খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এসময় নিহতদের বাসা থেকে লামিয়ার স্বামী ইয়াসিনকে আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell