শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৫৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ-নিহত ১

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২৫, ২:৪৯ পূর্বাহ্ণ
  • ১২১ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসাবদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৩ মে) রাত ৯টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকার লাকি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ৮নং ওয়ার্ডের অস্থায়ী বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে এনায়েতনগর এলাকায় দুইটি কিশোর গ্রুপের ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তীতে সেই ঝামেলাকে কেন্দ্র করে রাতে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে ইয়াছিন আহত হয়। পরে ঘটনাস্থল থাকা মানুষজন তাকে নারায়ণগঞ্জের ৩০০ শষ্যাবিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে নিহতকে ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়েছে। ঘটনার পরই উভয় গ্রুপ স্থান ত্যাগ করে। ছুরিকাঘাতকারীকে তার ভাই রমজান পালাতে সহযোগিতা করেছে বলে জেনেছি। এজন্যই রমজানকে জিজ্ঞাসাবদের জন্য নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell