সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২৩
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা-‘তীব্র নিন্দা’ জানালো চীন। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সম্প্রীতি রক্ষায় সব প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে-পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সংস্কৃতির আলোয় উজ্জ্বল রঘুনাথগঞ্জ — নাট্য উৎসব ২০২৬-এর বর্ণাঢ্য সূচনা সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সুন্দরী রমনী সনিয়ার প্রেমের ফাঁদে !  নিঃস্ব ডজন খানেক পরিবার, সর্বত্র তোলপাড়

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১১, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
  • ২৮৭ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সুন্দরী রমনী সনিয়ার প্রেমের ফাঁদে !  নিঃস্ব ডজন খানেক পরিবার, সর্বত্র তোলপাড়

বিশেষ প্রতিনিধি.  সনিয়া নামে এক সুন্দরী  নারী একাধিক স্বামী পাল্টানোর পর এবার নয়া কৌশলে  প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নিয়েছে  বিপুল পরিমাণ অর্থ।  এ নারীর ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন বলে প্রায় ডজন ভুক্তভোগী পরিবারের অভিযোগ।  বেশকিছু  দিন যাবত  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনিয়ার অপকর্ম ছাড়িয়ে পড়লে  উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই নারী ফাঁদ চক্রের হোতা সনিয়া নারায়ণগঞ্জ সোনারগাঁও  মোগরাপাড়া ইউপির  ছোট সাদিপুর  গ্রামের মৃত ইউসুফ আলীর কন্যা।  সনিয়া,  এসব কর্মকান্ডকে পেশা হিসেবে বেছে নিয়েছে বলে ছোট সাদিপুর গ্রামবাসী জানিয়েছেন।   নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান,   সনিয়া, একজন সুন্দরী নারী।  এটা পুজি করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন মাধ্যমে টার্গেট ব্যক্তিদের  সঙ্গে সখ্যতা গড়ে তোলেন।

ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে  সুযোগ বুঝে  ছবি, অডিও-ভিডিও ধারণ করে। এর পর সনিয়া ভয়ংকর রূপে অর্থ হাতিয়ে নিতে  ভয়ভীতি,  হুমকি দমকি।  পারিবারিক ভাবে অশান্তি সৃষ্টি করে থাকে।  মানসম্মত লোকলজ্জায়  নিরুপায়  হয়ে মোটা অঙ্কের টাকা বিনিময়ে রফাদফা করতে বাধ্য হয়েছে।   প্রবাসী এক ভুক্তভোগী জানান,  প্রবাসী থাকাবস্থায় ফেসবুকে পরিচয়।  তার পর সনিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সনিয়াকে  বিয়ে করবো বলে  ছুটিতে দেশে চলে এসেছি। পরবর্তীতে খোঁজ খবর নিয়ে জানতে পারি।  সনিয়া এ পর্যন্ত ৫/৬ টি বিয়ে হয়েছে। এবং নানা কেলেংকারী প্রমাণ পাওয়ায় ছিটকে পড়েছি। এতে সনিয়া ক্ষিপ্ত হয়ে উঠে।  পরে  কৌশলে  আমাকে তার কাছে  ব্ল্যাকমেলিং করে দুই লাখ টাকা আদায় করে নেয় সনিয়া। মানুষের দুর্বলতাকে অস্ত্র হিসাবে ব্যবহার এসব অপকর্ম চালিয়ে যাচ্ছে।  সনিয়া  একা নয়,  তার পেছনে একটি চক্র রয়েছে। তারা সনিয়ার পক্ষে  সবকিছু ম্যানেজ করেন। তবে স্থানীয় প্রশাসনের  ভূমিকা রহস্য জনক। সনিয়ার কার্যক্রমে গোয়েন্দা  নজরদারি থাকলে সে ধরা পড়বেই।   আইনী  সহায়তা নেওয়ার প্রস্তুতি নিবেন বলে জানিয়েছেন একাধিক ভুক্তভোগী। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি)  মফিজুর রহমান বলেন, সনিয়ার অপকর্মের ঘটনায় যদি কেউ প্রমাণ সহ অভিযোগ করেন। অবশ্যই  ব্যবস্থা নেওয়া হবে। একজন নারী এ ধরনের ব্ল্যাকমেইল গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এ বিষয়ে সনিয়ার সঙ্গে মেসেঞ্জারে  যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell