শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের চিকিৎসা করাতে এসে ক্লিনিকের দালালদের হামলায় আহত বাবা।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৮, ২০২৪, ২:৩৭ পূর্বাহ্ণ
  • ৩৬১ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তানের চিকিৎসা করাতে এসে ক্লিনিকের দালালদের হামলায় আহত বাবা।

সোনারগাঁ প্রতিনিধি।।বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহত সাগর বানীনাথপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোশারফ হোসেন সিজান উভয় পক্ষকে ডেকে মিমাংসা করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের বেসরকারি মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল নামের একটি ক্লিনিক রয়েছে। সেই ক্লিনিকের কয়েকজন প্রতিনিধি প্রতিদিন হাসপাতালে ঢুকে ডাক্তারদের কক্ষে রোগীদের চেস্ট লেখানোর চেষ্টা করেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাগর তার সন্তান সিজান শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তিনি টিকিট কেটে ১০৬ নম্বর কক্ষে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) খাদিজা তুল কোবরার রুমের সামনে অপেক্ষা করতে থাকেন।

একপর্যায়ে বেসরকারি হাসপাতালটির প্রতিনিধি রিয়াদ হোসেন ওই কক্ষে একাধিক রোগীকে প্রবেশ করায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে রিয়াদের নেতৃত্বে লিমন, আরিফ, হাসান, শহীদসহ ১০-১২ জনের একটি দল তাকে টেনেহেঁচড়ে অসুস্থ শিশু সন্তানের সামনেই পিটিয়ে আহত করেন। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান উভয়পক্ষকে ডেকে তার কক্ষে নিয়ে মিমাংসা করে দেন।

এ বিষয়ে অভিযুক্ত রিয়াদ নগর সংবাদ কে বলেন, ভুল বুঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি মিমাংসা করে দেওয়া হয়েছে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোশারফ হোসেন সিজান, ঘটনাটি নেক্কার ও দুঃখজনক। এতে করে আমাদের হাসপাতালের সুনাম ক্ষুন্ন হয়েছে। বিষয়টি উভয়পক্ষকে ডেকে মিমাংসা করে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell