মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২৩, ২০২৫, ১:০১ পূর্বাহ্ণ
  • ১২৮ ০৯ বার দেখা হয়েছে

নারায়নগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ- ডাক্তারকে মারধর

নারায়নগন্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ইন্টার্নি চিকিৎসকের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বিক্ষুব্ধ স্বজনরা ইন্টার্নি চিকিৎসকে গণধোলাইয় দেয়ার মত অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সোমবার ২২ সেপ্টেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার সময় এক ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় বুকে ব্যাথা সমস্যা নিয়ে তার স্বজনরা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এরপর সেই রোগীকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা দেওয়ার জায়গায় এমবিবিএস নয় এমনই একজন ইন্টার্নি চিকিৎসক নূরনবী নামের ভূয়া ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। ঐ চিকিৎসক প্রথমে তাকে ইসিজি পরীক্ষা করে এবং ব্যাথানাশক এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করে। অথচ রোগীর আসল সমস্যা হয় হাট এটাক বা স্টোক জনিত কারন। বেলা ১টার দিকে উক্ত রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঐ ইন্টার্নি চিকিৎসক (ভূয়া ডাক্তার) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। নিহতের স্বজনরা এ্যামবুলেন্সে করে চাষাড়াস্থ ইসলাম হাট সেন্টারে নিয়ে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক জানায় রোগী মৃত্যু বহুপূর্বে ঘটেছে। মৃত ঐ ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলাধীন মদনগঞ্জ লক্ষারচর উত্তর পাড়া নিবাসী ইট, বালু ব্যবসায়ী মো. মিল্লাত মিয়া (৬০)। নিহতের স্বজনরা অভিযোগ করেন, আমাদের রোগীকে ভূয়া ডাক্তার ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছে। কেন ইমারজেন্সি একজন রোগীকে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করলো না। আর তার জায়গায় কেন একজন এমবিবিএস নয় এমন ব্যক্তি চিকিৎসা প্রদান করেন। আমাদের রোগীর মত আরও কেউ যেন এরূপ ভুল চিকিৎসায় মারা না যায়। এ বিষয়ে অভিযুক্ত ইন্টার্নি চিকিৎসক নূর নবী বলেন, আমি রোগীকে কোমড়ের ব্যাথার এবং গ্যাস্টিকের দুটি ইনজেকশন পুশআপ করি। এরপর ইসিজি পরীক্ষা করে রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি। প্রতি পথে তিনি মারা যায়। এরপর নিহতের স্বজনরা অন্যায় ভাবে আমাকে মারধর করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমি ঐ বিষয়ে কিছু জানি না। তখন ডাক্তার হিসেবে দায়িত্বে ছিলেন, ডাক্তার মো. নাজমুল হোসেন বিপুল। ইন্টার্নি চিকিৎসক নূর নবী তার সহকারী চিকিৎসক। ইন্টার্নি চিকিৎসক দ্বারা রোগীর সেবা প্রদান প্রসঙ্গে ডা. সাবিনা ইয়াসমিনকে জিজ্ঞাসা করলে তিনি জানান, এটা তার ভুল হয়েছে আর তিনি কোন প্রকার রোগী দেখে তার যথাযথ চিকিৎসা সেবা প্রদান করতে পারে না। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে জনমনে নেতিবাচক মনোভাব পোষণ লক্ষ করা যায়। নাগরিক সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতন নারায়ণগঞ্জবাসি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell