বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৫
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ মিতু বেগমকে শ্বাসরোধ করে হত্যা-৩ আসামীকে ১ দিনের রিমান্ড শেষে কারাগারে

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৩, ২০২১, ১:১৫ পূর্বাহ্ণ
  • ৪৫৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ মিতু বেগমকে শ্বাসরোধ করে হত্যা-৩ আসামীকে ১ দিনের রিমান্ড শেষে কারাগারে

( বন্দর প্রতিনিধি ) :  বন্দরে গৃহবধূ মিতু হত্যা মামলার ৩ আসামীকে ১ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে বন্দর থানা পুলিশ। ১১ই আগস্ট বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ফের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নিদের্শ দেন। এর আগে গত ১০ই আগস্ট মঙ্গলবার দুপুরে মিতু হত্যা মামলার আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমান্ডে আনে পুলিশ।

রিমান্ড প্রাপ্তরা হলো : নবীগঞ্জ এলাকার নিজ বাড়ি হতে মৃত হাজী ফজল করিমের ছেলে ওয়াশিম (৩৫), চৌরাপাড়া এলাকার মহারাজ মিয়ার ছেলে রাজিব (৩৫), তিনগাঁ এলাকার আওলাদ মিয়ার ছেলে আরিফ (৪০)। নিহত গৃহবধূ মিতু মুন্সিগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার নয়াগাও এলাকার সিরাজুল হাওলাদারের মেয়ে। মিতু হত্যা মামলার তদন্তকারি কর্মকর্তা বন্দর থানার এসআই আবুল খায়ের তিনি গণমাধ্যমকে জানান, মিতু হত্যা মামলার আসামীদের নিবির ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্য যেভাবে পরিত্যক্ত জলাশয়ে নিক্ষেপ করা হয় তা নিয়ে মুখ খুলেছে ৩দিনের রিমান্ডে থাকা আবুল হোসেন ।

প্রসঙ্গত, গত ১২ই জুলাই রাতে বন্দরের আমিন আবাসিক এলাকায় পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ মিতু বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে তারেই স্বামী রবিনসহ ভাড়াটে খুনি আরিফ, ওয়াশিম, আবুল হোসেন ও রাজিব। হত্যাকান্ডের ঘটনার ৩ দিন পর পুলিশ এলাকাবাসী দেখানো মতে পুলিশ নবীগঞ্জ বাগবাড়িস্থ একটি পরিত্যাগ ডোবা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানা হত্যা মামলা রুজু হলে ১৬ তারিখ সকালেই মামলা তদন্তকারী কর্মকর্তা এস আই আবুল খায়ের এর নেতৃত্বে নবীগঞ্জ এলাকার নিজ বাড়ি হতে মৃত হাজী ফজল করিমের ছেলে ওয়াশিম (৩৫), চৌরাপাড়া এলাকার মহারাজ মিয়ার ছেলে রাজিব (৩৫), তিনগাঁ এলাকার আওলাদ মিয়ার ছেলে আরিফ (৪০) কে গ্রেফতার করা হয়। পরে তাদের ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ৩ জনকে ১দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে তাদের দেয়া তথ্যানুযায়ী ভুক্তভোগী মিতুর স্বামী রবিনকে গত ৯ আগস্ট সুদূর মানিকগঞ্জ জেলার সিবালয় থানার একটি এলাকা হতে গ্রেফতার করা হয়। তার তথ্যমতে নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্যারেজ মালিক আবুল হোসেনকে গ্রেফতার করে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell