বুধবার ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫১
শিরোনামঃ
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে সার্বভৌমত্ববিরোধী তৎপরতা ছিল-প্রধানমন্ত্রী তারেক রহমান নদীর পুর্বতীর দিয়ে বালুবাহী বল্কহেড চলাচল ঠেকাতে” চৌহালীতে আবারও জনতার  ভিক্ষোভ ১ বছর বয়সে মুকুল রায়ের প্রয়াণ‌ ও বিধানসভায় সকলে শেষ শ্রদ্ধা জানালেন। কল্যাণীতে জনসংযোগে জোর, উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ডা. সুরজিত সরকার। ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোহরাওয়ার্দী উদ্যানে পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলা-নগর সংবাদের নিন্দা। পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বরানগর শ্রীরামকৃষ্ণ পরমহংস সেবা সংঘ-অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেন সমাজসেবী বাবু ঘোড়ুই।। গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমান (২৬ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার একুশে পদক-২০২৬’ প্রদান করবেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ,ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১৮ডাকাত গ্রেফতার।

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ২, ২০২১, ২:৩৭ পূর্বাহ্ণ
  • ৪৭৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের রূপগঞ্জ,ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১৮ডাকাত গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর এলাকায় সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি মামলার সাত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন- পটুয়াখালী জেলার নয়াবাঙ্গগুনি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তানজিদ হোসেন (২১), বরিশাল জেলার কাজিরহাট উপজেলার কাদিরাবাদ গ্রামের স্বপন শেখের ছেলে সজল (২০), আন্ধার মানিক এলাকার ছামসুল হক খলিফার ছেলে সোহাগ হোসেন (২৩), মুলাদি উপজেলার আলিমাবাদ এলাকার শওকত হোসেনের ছেলে মিরাজ হোসেন (২৮), শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার মোল্লাবাজার প্যাদাকান্দি গ্রামের মৃত নুর হোসেন খানের ছেলে সোহরাব খান (২৮), পটুয়াখালি জেলার বাউফল উপজেলার কাশিপুর গ্রামের মো. রফিক ফকিরের ছেলে বাবলু (১৯), বরগুনা উপজেলার খাজুরতলা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল (২৫)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সৌদি প্রবাসী সাইফুল ইসলামের বাবা সুরুজ আলী সাতজনকে আসামি করে মামলা করেছিলেন। পরে তাদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রাব)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার র‌্যাব তাদের ফতুল্লা থানায় হস্তান্তর করে।

গ্রেফতাররা হলেন- ফতুল্লা মডেল থানার নয়ামাটি এলাকার স্বাধীন ওরফে জয় (২৫), নন্দলালপুরের সুজন (২৭), একই এলাকার জোনায়েদ হোসেন (২৭), পাপ্পু মিয়া (২৩), মো. রানা (২৮), শাহিন চৌধুরী (২২), নকিবুল ইসলাম অনি (২৫), হাসান (২৫), আরিফুল ইসলাম (২০), ফজলে রাব্বি (২১) ও নাঈম হোসেন নিলয় (২০)।

র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে ফতুল্লার নন্দলালপুর মেডিকেল রোডের একটি বাড়ির দোতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ হয়ে ডাকতির পাশাপাশি চাঁদবাজি, ছিনতাই, অস্ত্রের মহড়াসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell