শুক্রবার ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:১৮
শিরোনামঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনুস কে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর ফোন।। বি এন পি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া পরিবারের কেউ ভিভিআইপি সুবিধা পাবেন না: রিজওয়ানা চৌহালীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত  সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে -নগর সংবাদ পরিবারের শোক। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত-বিএনপির শীর্ষ নেতাদের কণ্ঠে। নোয়াখালীতে আনসার ভিডিপি ব্যাংকের কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেপ্তার ছোট- খাটো ঘটনা ঘটলে থানায় যেতে হবেনা,গ্রাম আদালতে সমাধান সম্ভব- ডিসি মোঃ রায়হান কবির এলপি গ্যাসের দাম বাড়লো সন্ধ্যা থেকেই কার্যকর হবে। বার্ষিক পরীক্ষা নিলেন অভিভাবকরা-শিক্ষকরা কর্মবিরতিতে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজনদের হাহাকার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৯, ২০২১, ৭:৩২ অপরাহ্ণ
  • ৪৮৬ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জে সেজান জুস কারখানায় আগুন লেগে ৫২ জনেরও বেশি মানু‌ষের মৃত্যু খবর জানা গেছে,
ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন, বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি।
যেখানে সারা দেশে কঠোর লকডাউন সেখানে কারখানা খুলে রেখে এতো লোকের মৃত্যু এই দায় কার?
রূপগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদঘাটনে ৭ সদস্যের তদন্ত কমিটি করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছে, নিহতদের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।
এছাড়া সেজান ফ্যাক্টরির দেয়ালে ফাটল ধরায় পানি দিয়ে আগুন নেভানো সম্ভব নয় বলেও জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগা ভবনটি থেকে এক ধরনের বিকট শব্দ আসছে। ফায়ার সার্ভিসের ধারণা, ভবনটিতে ফাটল ধরেছে। এই কারণে তারা আগুন নেভানোর কাজে হাল এক ধরনের ছেড়েই দিয়েছেন। ফায়ার সার্ভিস আরও বলেন, এখন আমাদের অপেক্ষা করতে হবে আগুন আপনা-আপনি নিভে যাওয়ার।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পুলিশের সাথে সমন্বয় সাধন করে পুলিশি পাহারায় নিহতদের লাশগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হচ্ছে। এছাড়া এখনও পঞ্চম ও ষষ্ঠ তলায় সার্চ করা বাকি রয়েছে। ভেতরে আরও মরদেহ রয়েছে কিনা এ ব্যাপারে দায়িত্বরত কেউ কোনো কথা বলেননি।
নারায়ণগঞ্জে আগুনের ঘটনায় নিখোঁজদের খোঁজে ঢাকা মেডিকেলের সামনে ভিড় করেন স্বজনরা। তাদের দাবি, এখনও নিখোঁজ রয়েছেন বহু শ্রমিক। সকাল থেকে কারখানার সামনে হতাহতের স্বজনদের আহাজারি করতে দেখা গেছে। অনেক শ্রমিক এখনও ওই ভবনের ভেতরে আটকা রয়েছেন বলে জানিয়েছেন শ্রমিক ও নিখোঁজের স্বজনরা। আগুনে এখন পর্যন্ত অন্তত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার ভুলতার কর্ণগোপ এলাকায় হাশেম ফুড বেভারেজ কোম্পানির কার্টন কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell