বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১৫, ২০২২, ১:০৭ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ২৫ লাখ টাকার লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

অভিযুক্তরা হলেন-মো. আক্তার হোসেন (৩৫) ও মো. হৃদয় (২৫)।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১১ ডিসেম্বর রাতে আদমজী ইপিজেডস্থ নির্মাণাধীন ফ্যাক্টরি চেকপয়েন্ট-২ থেকে বিল্ডিং নির্মাণ সামগ্রী বোঝাই একটি ট্রাক আদমজী গেটের সামনে প্রধান সড়কের উপর আসা মাত্রই অভিযুক্তরা মালামালসহ ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়।

পরবর্তীতে মো. দুরুল ইসলামের (৫০) অভিযোগের প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের কর্তব্যরত ইন্সপেক্টর কমলেশ দাসের নেতৃত্বে একটি টহল টিম অভিযান পরিচালনা করে। তারা লুণ্ঠিত মালামালসহ ট্রাকটি উদ্ধার করতে সক্ষম হন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান  বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell