শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

নারায়ণগঞ্জে ডিমের আড়ৎগুলোতে ৩৩ হাজার টাকা জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১৯, ২০২২, ১১:৩৪ অপরাহ্ণ
  • ২২৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অস্বাভাবিক বেশি দামে ডিম বিক্রি রোধে নারায়ণগঞ্জের ডিমের আড়ৎগুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুক্রবার (১৯ আগষ্ট) শহরের দ্বিগুবাবুর বাজারের ডিমের আড়তে এ অভিযান চালানো হয়।

এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় তিন পাইকারি ব্যাবসায়ী ও একজন খুচরা ব্যাবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ডিমের দাম নিয়ে কারসাজি, মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ না দেওয়ায় পাইকারি আড়ৎদার বুশরা এন্টারপ্রাইজ, আলহাজ্ব আলমাস বেপারী ট্রেডার্স ও সাব্বির আলী ট্রেডার্সকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ৩ হাজার টাকা জরিমানা করা হয় খুচরা ডিম বিক্রেতা রশিদ ট্রেডার্সকে।

এদিকে অভিযানের পরপর বাজার ঘুরে সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভিযানের খবরেই দোকানগুলোতে ডিমের দাম হালি প্রতি ১০ থেকে ১২ টাকা পর্যন্ত কমে গেছে। নিয়মিত এভাবে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করার দাবিও জানান তারা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell