শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৩
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

নারায়ণগঞ্জে ভুয়া চিকিৎসক জহুরুলকে গ্রেফতার করেছে র‍্যাব।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৬, ২০২১, ৯:১০ অপরাহ্ণ
  • ৫৭০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জের রূপগঞ্জে মো. জহুরুল ইসলাম (৩২) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের র‍্যাব-১১ এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুরে উপজেলার রূপসী এলাকার স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক
সেন্টারে রোগী দেখে প্রেসক্রিপশন লেখার সময় তাকে গ্রেফতার করা হয়।

মো. জহুরুল ইসলাম বগুড়ার শেরপুর উপজেলার বনবীর বালা এলাকার শাজাহান আলীর ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে মো. জহুরুল ইসলাম নিজেকে চর্ম-যৌন, মেডিসিন, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন। তার ব্যবহৃত সিলে নিজেকে ডা. মো. জহুরুল ইসলাম, ডি.এম.এফ (ঢাকা), বি.এইচ.এস (স্বাস্থ্য) ও উপসহকারী (কো.) মেডিকেল অফিসার উল্লেখ করতেন।

অভিযানে তার কাছে নিবন্ধনকৃত চিকিৎসক হিসেবে সনদ ও বিএমডিসির রেজিস্ট্রেশন নম্বর দেখতে চাইলে তিনি কিছুই দেখাতে পারেননি। এসময় তার কাছ থেকে রোগী দেখার একটি স্টেথোস্কোপ, একটি স্পেরোমিটার ও তিনটি ভুয়া সিল জব্দ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলা দিয়ে আসামিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell