সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১২
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ১১, ২০২২, ৮:৪৫ অপরাহ্ণ
  • ২৮৯ ০৯ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এ মিছিল করা হয়।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

 

জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সালাহউদ্দিন সালুর নেতৃত্বে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেয়।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি, পুলিশের গুলিতে যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদ, দলের নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জন দাবির পক্ষে নানা স্লোগান দেওয়া হয়।

কেন্দ্রীয় সূত্র মতে, গত ৪ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে এসএম জিলানীকে। যিনি সবশেষ কমিটিতে ১ নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে। যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসানকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell