শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৩৩
শিরোনামঃ
প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু।

নারায়ণগঞ্জ আলীরটেক ইউনিয়নে কবিরাজের কথায় পানিতে চুবানোয় লিপি আক্তার (২৬) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু ।

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩০, ২০২১, ৩:৩৮ পূর্বাহ্ণ
  • ৩১৯ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জ আলীরটেক ইউনিয়নে কবিরাজের কথায় পানিতে চুবানোয় লিপি আক্তার (২৬) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু।

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে কবিরাজের কথায় পানিতে চুবানোয় লিপি আক্তার (২৬) নামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। এরপর বিকেলে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় পুলিশ সৎ বাবা আজহার মিয়া ও ভাই আল আমিনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার (ওসি) শাহ জামান জানান, লিপি আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাকে সুস্থ করার জন্য কবিরাজের কাছে নিয়ে যায় তার সৎ বাবা ও আপন ভাই। ওইসময় কবিরাজ লিপি আক্তারকে দিনে দুবার (সকাল ও বিকেল) ১০১ বার পানিতে ডুব দেয়ার জন্য বলেন। এভাবে পানিতে ডুব দিলে লিপি সুস্থ হয়ে উঠবে। তাই কবিরাজের কথায় কয়েকদিন ধরে পানিতে চুবান সৎ বাবা ও ভাই। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে লিপি নিজে যেতে না চাইলে তাকে জোর করে পানিতে নিয়ে চুবাতে শুরু করেন। এক পর্যায়ে লিপি পানিতে মারা যান।

ওসি বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বাবা ও ছেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লিপির মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বাবা ও ছেলেকে আটক করা হয়। আর নির্দেশ দাতা কবিরাজকেও আটকে অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের পর লিপির মৃত্যুর কারণ বলা যাবে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell