রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:৫২
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

নারায়ণগঞ্জ শহরে র‌্যাব-১১’র সদস্য পরিচয় দিয়ে একটি বাড়ি তল্লাশীর সময় তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ২, ২০২১, ১:২৫ পূর্বাহ্ণ
  • ৩৮৪ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।নারায়ণগঞ্জ শহরে র‌্যাব-১১’র সদস্য পরিচয় দিয়ে একটি বাড়ি তল্লাশীর সময় তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, শহরের মাসদাইর এলাকার আমান ভবনের বাসিন্দা আমান উল্লাহর ছেলে রাতুল, আলীরটেক এলাকার বাসিন্দা আমান উল্লাহর ছেলে জুয়েল ও ইসদাইর বাজার এলাকার বাসিন্দা রুবেল। শনিবার (৩১ জুলাই) রাত ১১টায় শহরের জিমখানা রেলওয়ে কোয়ার্টার্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রবিবার (১ আগষ্ট) বিকেলে জিমখানা এলাকার রাব্বি হাসানের স্ত্রী শান্তা বেগম বাদী হয়ে তিনজনসহ অজ্ঞাত একজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে শান্তা বেগমের বাসায় গিয়ে তারা র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তল্লাশি শুরু করেন। এসময় শান্তা বেগম ভুয়া র‌্যাব বলে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে অবরুদ্ধ করেন। একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে সদর থানা পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে। ওসি আরও জানান, এর আগে গত ২৮ জুলাই একই বাড়িতে গিয়ে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অস্ত্র ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের কাছ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যান এই তিন প্রতারক। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell