রবিবার ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৫৮
শিরোনামঃ
সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে নিজ বাসভবনে ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সোনারগাঁওয়ে পরাজিত প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা ভাংচুর লুটপাট সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান

নারায়ণগঞ্জ শহরে হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৪, ২০২১, ১:৩৬ পূর্বাহ্ণ
  • ৪১৭ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।। নারায়ণগঞ্জ শহরে হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা

নারায়ণগঞ্জ শহরে সুমন ঢালী (২৫) নামে এক হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেল তিনটায় মন্ডলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সুমন নগরীর দেওভোগ পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলির ভাড়াটে বাড়ির বাসিন্দা আবদুর রহিম ঢালীর ছেলে। নিহতের সুমনের ছোট বোন সুবর্ণা ও বন্ধু জামাল হোসেন জানান, সুমন ফতুল্লার শিবু মার্কেট এলাকায় একটি হোসিয়ারি কারখানায় কাজ করতো। চলমান লকডাউনের কারণে তিনি বেকার হয়ে পড়েন। তবে অভাব অনটনের কারণে কাজের সন্ধানে এদিক সেদিক ঘুরে বেড়াতেন। মঙ্গলবার দুপুর দুইটায় বাসা থেকে বের হন। বিকেল তিনটার সময় মন্ডলপাড়া এলাকায় কে বা কাহারা তার পেটে ছরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে সুমনের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। খবর পেয়ে আহত সুমনের বন্ধু জামাল হোসেন ও সুবর্ণাসহ নিকট আত্মীয় স্বজনরা এসে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। সুমনের বোন সুবর্ণা আরো জানান, সুমন বিবাহিত। সাড়ে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, নিহত সুমনের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামাল বলেন, সুমন নামে ছুরিকাহত এক যুবককে ফতুল্লার ইসদাইর এলাকা থেকে সদর জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শুনে আমরা খোঁজ খবর নেয়া শুরু করি। আমাদের খোজ খবর নেয়ার কাজ অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell