বুধবার ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৭
শিরোনামঃ
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই-

নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৮, ২০২৪, ১০:৩০ অপরাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

নারীর উন্নয়ন ও কল্যাণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার: “নারীর সমঅধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। নারীর উন্নয়ন ও কল্যাণে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে নারী দিবসের তাৎপর্য তুলে ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে নারী দিবসের জমকালো আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের চেয়ারম্যান সালমা সুলতানা। তিনি তার বক্তব্যে বলেন, নারী সব পারে যদি সে উদ্যোগী হয়। নারী পারেন, নারী পারবেন। এ নিয়ে অবশ্যই আত্মবিশ্বাসী ও অদম্য মনোবল থাকতে হবে। মোট কথা ধৈর্য, আত্মবিশ্বাস, মনোবল থাকলে যে কোন কাজে সফলতা আসবেই।

প্রাণবন্ত অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন তার স্বাগত বক্তব্যে বলেন, শিক্ষা ও আর্থিক স্বচ্ছলতা মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের এগিয়ে নিতে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা সুযোগ করে দিয়েছি, তারা তাদের দক্ষতা দেখাচ্ছে।

কবি রুনু সিদ্দিক নারী জাগরণের কথা তুলে ধরে বলেন, নারীদের আরো সচেতন হতে হবে এবং মানুষিক মনোবল চাঙ্গা করতে হবে। তাহলে নারীরা অনেকদূর এগিয়ে যাবে।

মানব কল্যাণ পরিষদের সাংগঠনিক সচিব মোঃ আকবর হোসাইন জনির সঞ্চালনায় আনন্দ বিনোদনে সৃজনশীলতায় চমৎকার অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী পপি সুলতানা, নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার, নারী উদ্যোক্তা সানজিদা রহমান মুনমুন, সাংগঠনিক টিম লিডার বুবলী আক্তার সহ অন্যান্য।

এসময় বিভিন্ন শ্রেণী পেশার নারীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং তাদের জীবনের গল্প তুলে ধরেন। এছাড়াও কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশন করে উচ্ছ্বাস প্রকাশ এবং মানবিক মূল্যবোধে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে নারীদের সম্মান জানিয়ে উপস্থিত সকলকে বই উপহার দেয়া হয় এবং এম আর সামাদ সমাজ কল্যাণ পাঠাগারের জন্য বেশ কিছু বই উপহার হিসেবে প্রদান করা হয়েছে। পাঠাগারের জন্য বই গ্রহণ করেন মাহবুবুর রহমান জয় চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লতিফা বেগম, খুকু মনি, মেহেরুন নেছা, প্রেমা রহমান, কানিজ তামান্না, স্মৃতি রানী দে, ফারজানা আক্তার পিংকি, জারিফ অনন্ত প্রমুখ। পরিশেষে লটারির মাধ্যমে দুইজন উদ্যমী নারী কে বিজয়ী ঘোষণা করে প্রথম ও দ্বিতীয় পুরস্কার তুলে দেয়া হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell